প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬ ০১:৪৪:১১
প্রজন্ম ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে। মিরপুর শের-ই-বাংলায় নিজেদের সবশেষ ম্যাচ খেলে স্বাগতিক শহরে ফিরে গেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। গতকাল ক্রিকেটাররা বিমানযোগে রাজশাহীতে পৌঁছেছেন।
এর আগের দিনই ক্রিকেটারদের সরঞ্জামাদি নিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়। যেখানে ছিল ক্রিকেটারদের পাসপোর্ট, মোবাইলসহ গুরুত্বপূর্ণ সব জিনিস। সেই গাড়ী থেকে ৮টি লাগেজ উধাও হয়ে গিয়েছে বলে খবর।
বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশের কাছে অভিযোগ করেছেন ক্রিকেটাররা। এ ছাড়া বিসিবির সিকিউরিটি বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে, আজ কয়েকটি লাগেজ উদ্ধার করা গেছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। আশা করছেন বাকিগুলোও হয়তো পাওয়া যাবে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ
‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’
ক্যাপিটাল প্যারাডাইস জবরদখল : গ্রাহকদের কাতারে হায়দার কবীর মিথুন
অস্ট্রেলিয়া সফরে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান
৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের