প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ০৩:১৩:৫৮ || পরিবর্তিত: ১৪ অক্টোবর, ২০২৬ ০৩:১৩:৫৮
প্রজন্ম ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টা করেছেন ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পান্ডা। ফ্যাসিস্ট হাসিনার পান্ডাদের কর্তৃক ড. ইউনূসকে হেনস্তা, বাংলাদেশ থেকে পলায়ন করা, পতিত ফ্যাসিস্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতারই অংশ। ড. ইউনূসের প্রতি এই অসম্মানজনক আচরণ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিহিংসাপরায়ণ ও হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ এই ঘটনা—যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষুণ্ন করেছে।
রিজভী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই জেএফকে বিমানবন্দরে প্রফেসর ইউনূসের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না, তিনি নোবেল লরিয়েট ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে ড. ইউনূস সাহেবের প্রতি অসদাচরণই করা হয়নি, বরং বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, আওয়ামী দুঃশাসনে দেশ ছিল গুম-খুন ও গুপ্তহত্যার এক অরাজক পরিস্থিতি। সেই অপশাসনের সহযোগী দুষ্কৃতকারীরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং তারাই ড. ইউনূস এর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, অথচ আবারও রাজপথ পাহারায় ছাত্রসংগঠনগুলো
গণভোট বাস্তবায়ন না হওয়ায় ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রমের সুযোগ পাচ্ছে: গোলাম পরওয়ার
দেশে সহিংসতার ঘটনায় সরকার কিছুটা হলেও ব্যর্থ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
তারেক রহমান ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী
ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি
৩১ দফায় দুই বছরের মধ্যে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি না করার প্রতিশ্রুতি ছিল বিএনপির
হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর
বাংলাদেশকে এখন শুধু মাতারবাড়ি বন্দর নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে: জামায়াত নেতা ড. আজাদ