তাজনূভা জাবীন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬ ০২:৫৯:৫০

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি

প্রজন্ম ডেস্ক: সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ধারাবাহিক বৈঠকগুলো বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন অল্টারনেটিভস’র সংগঠক তাজনূভা জাবীন। 

তিনি মনে করেন, এতে সংবিধান নিয়ে বিভিন্ন পক্ষের মতামত সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন এবং সেগুলো তুলনামূলকভাবে বিশ্লেষণ করার সুযোগ পাবেন।

মঙ্গলবার তাজনূভা জাবীন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।

পোস্টে তিনি লেখেন, সম্প্রতি গণ্যমান্য সাংবাদিক ও সম্পাদকদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে বিশেষ কমিটি। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, আগামী ২৪ তারিখ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী বৈঠক করবেন।

তাজনূভা জাবীন আরও লেখেন, বৈঠকগুলো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হোক। এতে ক্ষমতার বাইরে থাকা বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গণভোটের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়া সাধারণ মানুষ আলোচনাগুলো সরাসরি শুনতে পারবেন।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সঙ্গে বর্তমান বৈঠকগুলোর পার্থক্য কী, সংবিধান নিয়ে কে কী মতামত দিচ্ছেন এবং জুলাই সনদে দেওয়া মতামতের সঙ্গে বর্তমান প্রস্তাবগুলোর কী কী পার্থক্য রয়েছে—এসব বিষয় জনগণের কাছে আরও স্পষ্ট হবে। পাশাপাশি বিভিন্ন মতামত তুলনা ও বিশ্লেষণ করাও সহজ হবে।

সবশেষ তাজনূভা জাবীন লেখেন, এই আয়োজন জনগণের স্বার্থেই করা হচ্ছে। এটি কোনো দলীয় বিষয় নয় কিংবা রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ও নয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা যখন সরাসরি সম্প্রচার করা হয়েছিল, তখন বর্তমান বৈঠকগুলো সরাসরি সম্প্রচারে আপত্তি কোথায়, সেই প্রশ্নও তোলা হয়েছে।

এ সম্পর্কিত খবর

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বিটিভিতে সরাসরি সম্প্রচারের দাবি

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতা বহিষ্কার

সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে

আ.লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

উপাচার্যকে ভেতরে রেখে চুয়েটের ভিসি ভবনে তালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি : রিজভী

ঠাকুরগাঁওয়ে বিএনপির ভোটাররাও এবার দাঁড়িপাল্লায় ভোট দেবেন : রাশেদ প্রধান

জুলাই গণহত্যা: মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ