প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০২:৩৮:০২
প্রজন্ম ডেস্ক: আবুধাবি টেস্টে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। সেই আফগানিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৪০ রানে।
রোববার (১১ অক্টোবর) ২৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে আফগানরা। তাতে বাংলাদেশ লিড পেয়েছে ১০৬ রানের। আজ ৬ উইকেটের মধ্যে ৪ উইকেট নিয়েছেন হাসান, ইবাদত ২টি।
এদিন বাংলাদেশের প্রথম পেসার হিসেবে হ্যাটট্রিকের দেখাও পেয়েছেন হাসান মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশের এই পেসার। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯)। আফগানিস্তান প্রথম ইনিংস : ২৪০ (রহমত ১০৫*, মালিক ৬২; হাসান ৫/৫৫, ইবাদত ৪/৫৬)। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে এগিয়ে।
জুলাই গণহত্যা: মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ
৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন
পাবনায় জেলি-তেলে তৈরি হচ্ছিল নকল দুধ, দুই প্রতিষ্ঠানকে শাস্তি
২৯ রান করতে ৬ উইকেট হারিয়েছে আফগানরা, ইতিহাসের পাতায় হাসান
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশীসহ নিহত ১২, তীব্র নিন্দা বাংলাদেশের
আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপানের মারুবেনি
‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া
প্রতিমন্ত্রী ও মহাপরিচালকের অপসারণসহ সাদিক কায়েমের ৪ দাবি
বাংলাদেশ কোনো দেশের ওপর নির্ভরশীল হতে চায় না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী