প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০২:১১:৫৫
প্রজন্ম ডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।
মুক্তির পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় জানিয়েছেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা দীপকে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার কারণ। এই দেশ এর চেয়ে বড় কোনো কাপুরুষ ও নির্যাতনকারীকে কখনো দেখেনি।’
স্থানীয় সময় রোববার সকালে দীপকে, সৌরভ ও আশুতোষকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার পরেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।
তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকেসহ তিনজন। সিজেপির লিগ্যাল টিমের প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ ও আশুতোষ এক বছরের জন্য কোথাও ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না। এই শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
তাদের মুক্তির পর একটি বিবৃতি দিয়েছে সিজেপি । এতে বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না। অবশেষে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে ছাড়তে বাধ্য হলো দিল্লি পুলিশ।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
৩ দফা দাবি বাস্তবায়নে প্রাথমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন
পাবনায় জেলি-তেলে তৈরি হচ্ছিল নকল দুধ, দুই প্রতিষ্ঠানকে শাস্তি
২৯ রান করতে ৬ উইকেট হারিয়েছে আফগানরা, ইতিহাসের পাতায় হাসান
আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম হওয়ায় এহতিশামুলকে জামায়াতের অভিনন্দন
‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: বক্তব্যের প্রমাণ চাইলো জামায়াত
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দিল্লি পৌঁছাতেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক