‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬ ০২:১১:৫৫

‘মোদি ভারতের জন্য লজ্জা’, মুক্তি পেয়ে দীপকের প্রতিক্রিয়া

প্রজন্ম ডেস্ক:  ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

মুক্তির পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় জানিয়েছেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা দীপকে। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার কারণ। এই দেশ এর চেয়ে বড় কোনো কাপুরুষ ও নির্যাতনকারীকে কখনো দেখেনি।’

স্থানীয় সময় রোববার সকালে দীপকে, সৌরভ ও আশুতোষকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তার পরেই তাদের মুক্তি দেওয়া হয়েছে।

তবে নির্দিষ্ট শর্তে ছাড়া পেয়েছেন দীপকেসহ তিনজন। সিজেপির লিগ্যাল টিমের প্রধান রত্না সিংহ জানিয়েছেন, দীপকে, সৌরভ ও আশুতোষ এক বছরের জন্য কোথাও ‘শান্তি ভঙ্গ’ করতে পারবেন না। এই শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

তাদের মুক্তির পর একটি বিবৃতি দিয়েছে সিজেপি । এতে বলা হয়, ‘ককরোচরা কখনো মরে না। অবশেষে দীপকে, সৌরভ ও রাঙ্কাকে ছাড়তে বাধ্য হলো দিল্লি পুলিশ।’

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এ সম্পর্কিত খবর

আ’লীগ সহিংসতার পথে গিয়ে নিজেরাই ফাঁদে পা দিয়েছে: শফিকুল আলম

সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে : রিজভী

সিডনিতে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত আমির

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়েছে এনসিপি, অংশ নিচ্ছেন ৪ জন

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, মাঠের পাকা ধান নিয়ে শঙ্কায় কৃষক

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিক

‘বিএনপি জাতীয় ঐক্য চাইলে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে’

ক্যাপিটাল প্যারাডাইস জবরদখল : গ্রাহকদের কাতারে হায়দার কবীর মিথুন

মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে: খলিলুর রহমান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ