প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ০৪:১৪:৫৭
প্রজন্ম ডেস্ক:ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায়সহ ছয়জনকে আটক করেছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। শনিবার (১০ অক্টোবর) দলটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্য পাঁচজনকে তার বাসভবনের বাইরে থেকে আটক করা হয়েছে। পরে তাদের একটি প্রিজনার ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
এদিকে আম আদমি পার্টির (আপ) নেতা নেহা বোরা, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, আইনজীবী প্রশান্ত ভূষণ ও অধিকারকর্মী যোগেন্দ্র যাদবকেও আটক করেছে পুলিশ।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে নিরাপত্তা জোরদার করার মধ্যে এ আটকের ঘটনা ঘটল।
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: বক্তব্যের প্রমাণ চাইলো জামায়াত
দিল্লি পৌঁছাতেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শতাধিক
সন্দেহে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
মিরপুরে পাঁচটি স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ জুলাইয়ের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব