প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬ ০১:১০:১৪
প্রজন্ম ডেস্ক:ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। কর্মসূচি শুরুর আগেই দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ। দলটির দাবি, আটক অন্য দুজন হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছালে তাদের আটক করা হয়।
ভোটার তালিকা সংশোধনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছে সিজেপি।
বিক্ষোভকারীদের যন্তর মন্তরে জড়ো হওয়া ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আন্দোলনকারীদের চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে কড়া নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দিল্লীতে বিক্ষোভের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আটক
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা’: বক্তব্যের প্রমাণ চাইলো জামায়াত
দিল্লি পৌঁছাতেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ ৩ নেতা আটক
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শতাধিক
খুলনায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই
সন্দেহে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
মিরপুরে পাঁচটি স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
তুর্কি স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
রাবি ছাত্রদলের ৩ নেতা-কর্মী ও হলসংসদ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল
চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার