প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬ ০৩:৩৫:৩৫
প্রজন্ম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত চার দিনে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানানো হয়নি।
গত ২৪ সেপ্টেম্বর গভীররাতে মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় কয়েকশ লোক।
একের পর এক ঘটনার নেপথ্যে ‘চাঁদা ও দখলের’ বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
এদিকে সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার অভিযানের কথা জানান।
এর মধ্যে চারদিনে ৪১ জন ‘চাঁদাবাজ’ গ্রেফতারের কথা জানাল ডিএমপি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
রাজধানীতে চার দিনে ৪১ চিহ্নিত ‘চাঁদাবাজ’ গ্রেফতার
রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের লংমার্চ
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি নাইমুজ্জামান গ্রেফতার
চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিলিট করলেন’ প্রভোস্ট
জুলাইয়ে সেনা কমান্ডারের চেয়েও ইনুর নির্দেশ ছিল শক্তিশালী : প্রসিকিউটর তামিম