সরকারের কার্যকর ভূমিকা না থাকায় হাম মহামারি আকার ধারণ করেছে: গোলাম পরওয়ার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০১:৪৯:১৯

সরকারের কার্যকর ভূমিকা না থাকায় হাম মহামারি আকার ধারণ করেছে: গোলাম পরওয়ার

প্রজন্ম ডেস্ক: দেশে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু ও আক্রান্তের ঊর্ধ্বগতিতে সরকারের সময়োপযোগী ও কার্যকর ভূমিকা না থাকায় এটি মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। 

দেশে হাম উপসর্গে ও ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা চলমানভাবে বাড়তে থাকায় এবং নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

বিবৃতিতে তিনি বলেন, আক্রান্ত শিশুর পরিবারগুলোতে এবং অভিভাবকদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। আক্রান্তের হার শূন্যের কোঠায় নামিয়ে আনার পদক্ষেপে ঘাটতি থাকায় এবং আক্রান্তদের সুষ্ঠু ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থার ঘাটতির কারণে মৃত্যু মিছিল থামছে না। হাম নিয়ে সরকারের দায়সারা ভূমিকায় দেশবাসীর সঙ্গে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সরকারের উচিৎ হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণে জাতীয় পরিকল্পনা গ্রহণ ও হাসপাতালগুলোয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, দেশে হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৭ জন হামের উপসর্গ এবং ১১৩ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে। 

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এ বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৮৫১। অন্যদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। সরকারের হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ১০৪ জনের।

মিয়া গোলাম পরওয়ার বলেন, হামের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করলেও রোগটি নিয়ন্ত্রণে মাঠে দৃশ্যমান পদক্ষেপ কিংবা কার্যক্রম শুরু না হওয়ায় ডেঙ্গুতে মৃত্যুহার বাড়ছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দায়সারা ও লোক দেখানো পদক্ষেপ নিলেও লুটপাট ও নগ্ন দলীয়করণের কারণে মশক নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে এবং লার্ভা ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে। সরকারের উদাসীনতা ও অব্যবস্থাপনায় দেশের স্বাস্থ্যব্যবস্থার ভগ্নদশায় পতিত হয়েছে এবং জনগণকে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়ে এর মাশুল দিতে হচ্ছে। অবিলম্বে সরকারকে সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিকদের জীবন রক্ষায় হাম ও ডেঙ্গু নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত খবর

‘হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ’

দেশে বছরে ৩০ হাজারের বেশি রোহিঙ্গা শিশুর জন্ম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তসহ ৬ দাবি জামায়াতের

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মেসির রেকর্ড ভাঙলেন এমবাপে, হালান্ডের দখলে আরেকটি রেকর্ড

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাকা থেকে রাজশাহীর পথে ক্রিকেটারদের ৮ লাগেজ উধাও!

মক্কায় অনৈতিক কাজ: বাংলাদেশি নারী-পুরুষের ফাঁসি কার্যকর

‘অপারেশন ক্লিনহার্ট’ হচ্ছে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ