প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৬:২৬
প্রজন্ম ডেস্ক: দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বাড়ানো হয়েছে ২০ পয়সা। সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর ভাড়া বাড়ানোর এসব তথ্য জানান নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার জ্বালানি তেলের দাম বাড়ায় এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন মালিকরা। তারা একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য নৌপরিবহণমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।
এর আগে সকালে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাসের যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে।
আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।
বিএনপি নেতার চাঁদা দাবিতে দুই সড়কের কাজ বন্ধ, তদন্ত কমিটি গঠন
নিষিদ্ধ আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: পানিসম্পদমন্ত্রী
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন: তথ্য প্রতিমন্ত্রী
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে দোয়া চাইলেন ওসি
বাসভাড়া বাড়ানোর পর এবার বাড়ল লঞ্চভাড়া
নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি: বিরোধীদলীয় নেতা
স্থানীয় সরকার নির্বাচন আগামী বছর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর, দিলেন বাদশাহকে চিঠি
বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ অক্ষম, সংস্কারের আহ্বান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের