প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:২৫:৪৪
প্রজন্ম ডেস্ক: প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত এ বৈঠকে জনগণের মধ্যে সুদৃঢ় বন্ধনের ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা দীর্ঘস্থায়ী সম্পর্ক নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।
বৈঠকে দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও সুগভীর করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন তারা। এক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আগামীকালের লংমার্চে নতুন যুক্ত হয়েছে তিস্তা মহাপরিকল্পনার দাবি: গোলাম পরওয়ার
শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমান মন্ত্রী
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: জামায়াত আমীর
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে : পাকিস্তান
এসআরবি নামে যাত্রা শুরু করল র্যাব