প্রকাশিত: ১৭ জুন, ২০২৬ ০৪:০০:১০
প্রজন্ম ডেস্ক: চাঁদপুরের মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে চাঁদপুর জেলা ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, কেউ অন্যায় করলে তাকে ছাড় দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় সুমন পাটওয়ারীকে বহিষ্কার করা হয়েছে। দলের নেতাকর্মীদের তার সঙ্গে সব দলীয় সম্পর্ক থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৫ জুন সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মান্নান পাটোয়ারীকে (৬৫) হত্যা মামলার প্রধান আসামি আত্মগোপনে থাকা মো. সুমন পাটোয়ারীকে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল
নিজেদের করা আইনেই আ. লীগের বিচার হবে : চিফ প্রসিকিউটর
ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা একটি নেয়ামত: ডা. শফিকুর রহমান
জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী
আ.লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অভিনেত্রী শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি
‘যুবসমাজকে বিপথে নিতে প্রতিবেশী রাষ্ট্র মাদক প্রবেশের অপচেষ্টায় রয়েছে’