টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ০২:৫৩:৩৮

টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠনের দুই নেতা গ্রেফতার

প্রজন্ম ডেস্ক:  টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হিমেলের দুই চোখ হারানোর ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলা সদরের গাড়াইল ও বাইমহাটী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা। অন্যজন গাড়াইল এলাকার রেজাউল করিমের ছেলে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদ। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর সদরের বাইমহাটী বাজার এলাকায় অভিযান চালিয়ে সোহেল রানা এবং গাড়াইল এলাকার রেজাউল করিমের বাসা থেকে আব্দুর রাব্বি সাদকে গ্রেফতার করা হয়। পরে গোড়াই লালবাড়ি এলাকার হিমেলের মা নাসিমা বেগমের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেফতার দেখানো হয়।

২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে অন্যদের সঙ্গে হিমেলও আহত হন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, হিমেলের দুচোখ অন্ধ হয়ে গেছে। এ ঘটনায় একই বছরের ৭ অক্টোবর টাঙ্গাইলের আদালতে ১০০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেন হিমেলের মা নাসিমা বেগম।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার তদন্তে নাম আসায় তাদের গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ সম্পর্কিত খবর

মিউজিকসহ আর গান গাইবেন না জনপ্রিয় কন্ঠশিল্পী ঢাবি ছাত্র সালমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সারোয়ার তুষার

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীতে ১৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : রিজভী

জামায়াত আমিরের মতবিনিময় সভায় যোগ দিলেন সেসব সংবাদপত্রের সম্পাদক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : প্রতিমন্ত্রী হুমায়ুন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ