সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে ইসরায়েলি হামলায় নিহত ২ প্রবাসীর লাশ

প্রকাশিত: ০৭ জুন, ২০২৬ ০৩:১৯:০৯

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে ইসরায়েলি হামলায় নিহত ২ প্রবাসীর লাশ

প্রজন্ম ডেস্ক: দীর্ঘ ২৭ দিন পর কফিনবন্দি হয়ে দে‌শে ফির‌লো লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার রেমিট্যান্স যোদ্ধা শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলামের লাশ।

রোববার (৭ জুন) বেলা ১১টার দি‌কে লাশ দুটি তাদের নিজ গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এর আগে, শনিবার (৬ জুন) গভীর রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তাদের মর‌দেহ। সেখানে সরকারের পক্ষ থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন মিঠু জানান, শনিবার গভীর রাতে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের কাছ থেকে নিহতদের স্বজনরা মরদেহ গ্রহণ করেন। রবিবার জোহরের নামাজ শেষে নিজ নিজ গ্রামে তা‌দের দাফন হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়ে অঞ্চলের জিবদিন এলাকায় নিজ আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। মৃত্যুর দীর্ঘ ২৭ দিন পর সরকারি ব্যবস্থাপনায় তাদের মরদেহ দেশে আনা হলো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ সেন্টার, খুলনার সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ খালেদুর রহমান জানান, প্রবাসীদের মরদেহ দেশে পৌঁছানোর পরপরই বিমানবন্দরেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাফন-কাফন বাবদ ৩৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, যেহেতু তারা বৈধভাবে বিদেশে গিয়েছিলেন, সেজন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩ লক্ষ টাকা এবং জীবন বীমা থেকে এককালীন ১০ লক্ষ টাকা পাবেন। অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি বা তারপরে যারা বৈধভাবে বিদেশ গিয়েছেন, তারা প্রত্যেকে মোট ১৩ লক্ষ টাকা করে পাচ্ছেন। সাতক্ষীরার নিহত দুই প্রবাসী শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম এবং আহত অপর প্রবাসী শুভজিতের পরিবারও নিয়ম অনুযায়ী এই ১৩ লক্ষ টাকা করে পাবেন।

এ সম্পর্কিত খবর

চাঁদা না পেয়ে প্রবাসীর মাছের খামারে বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার

আমার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

ঢাবিতে নিকাব পরায় শিক্ষার্থীকে ‘মৌলবাদী সন্ত্রাসী’ বলার প্রতিবাদে প্রক্টর বরাবর স্মারকলিপি

গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

 উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা

আবরার ফাহাদ হত্যার ৭ বছর পরও রায় কার্যকরের অপেক্ষায় পরিবার

 ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের মাঠের আবহাওয়া এখন জামায়াতের পক্ষে

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ