জরুরি সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ০২:০০:৩৫

জরুরি সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রীর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।

এসময় এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি বিষয়ে কথা বলবেন বলে জানা যায়।

উল্লেখ্য, এর আগে এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণের লক্ষ্যে বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ