প্রকাশিত: ১৩ মে, ২০২৬ ০৫:৩২:৪৫
প্রজন্ম ডেস্ক: পবিত্র ঈদুল আজহা ঘিরে সারাদেশে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্যমন্ত্রী জানান, এ বছর গরুর কাঁচা চামড়ার দর রাজধানী ঢাকার ভেতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে গরুর কাঁচা চামড়ার প্রতি বর্গফুটের দাম ৫৭ থেকে ৬২ টাকা।
এদিকে সারাদেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫-৩০ টাকা এবং সারা দেশে বকরির চামড়ার দাম প্রতি বর্গফুট ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী জানান, কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সে জন্য সারাদেশে সরকারি অর্থায়নে বিনামূল্য লবণ পৌঁছানো হবে। এ জন্য ইতোমধ্যে ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ কেনা হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে জেলা-উপজেলায় এই লবণ পৌঁছে দেওয়া হবে।
তারুণ্যবান্ধব-কর্মসংস্থানমুখী বাজেট চায় ছাত্রশিবির
সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা পড়লেন টিসিবি ডিলার
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল
পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন
মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
পলকের হাড় ভাঙা বা সরে যাওয়ার প্রমাণ মেলেনি
সরকারি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ মৎস্যমন্ত্রীর