চব্বিশের অভ্যুত্থানে আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দিলো শ্রমিক অধিকার পরিষদ

প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ০৫:৫১:০৩

চব্বিশের অভ্যুত্থানে আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দিলো শ্রমিক অধিকার পরিষদ

প্রজন্ম ডেস্ক: চব্বিশের অভ্যুত্থানে আহত বিভিন্ন পেশার শ্রমিকদের আর্থিক সহায়তা করেছে শ্রমিক অধিকার পরিষদ।  শনিবার (৯ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এই সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৪ এর অভ্যুত্থানে শ্রমিকদের ব্যাপক অবদান থাকলেও সরকার তাদের দাবি দাওয়া নিয়ে কোনো কাজই করেনি। এ দেশের সকল গণ আন্দোলনে শ্রমিকদের ভূমিকা ছিলো সবার উপরে। শ্রমজীবী মানুষের অধিকার আদায় ও মুক্তির জন্য শ্রমিক অধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ