প্রকাশিত: ১০ মে, ২০২৬ ০২:৪০:৫৮ || পরিবর্তিত: ১০ মে, ২০২৬ ০২:৪০:৫৮
প্রজন্ম ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে তিনি রওনা করবেন। দলের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ব মানবাধিকার শহর ফোরাম ২০২৬ সম্মেলনটি দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হবে।
সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি
বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ
১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ৪