গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৯ মে, ২০২৬ ১১:২৪:১৪

গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনকে গলা কেটে হত্যা

প্রজন্ম ডেস্ক: শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কাপাসিয়া থানা।  পুলিশ জানিয়েছে, রাতে কোনো একসময় পাঁচজনকে গলা কেটে হত্যার পর, ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকাপয়সা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে গৃহবধূ, তার তিন কন্যা ও ভাই রয়েছেন।

পুলিশ আরও জানায়, এ ঘটনার পর থেকেই পলাতক গৃহকর্তা। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী বলেও জানিয়েছে তারা। 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ