প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৬:৪২:১৮
প্রজন্ম ডেস্ক: বগুড়ায় চিকিৎসার নামে এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে এ ঘটনায় জড়িত হাকিম রেজাউল করিম (৪০) নামের ওই কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হাকিম রেজাউল করিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের মোফছের আলীর ছেলে। তিনি বর্তমানে পরিবার নিয়ে বগুড়া শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকায় বসবাস করেন।
শহরের নামাজগড় এলাকায় ভান্ডারী মসজিদসংলগ্ন ‘আশ-সিফা দাওয়াখানা’ নামে তার একটি চিকিৎসা চেম্বার রয়েছে। সেখানে তিনি কবিরাজি ও ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী ছাত্রী রাজশাহীর একটি কওমি মহিলা মাদ্রাসায় দাখিল শ্রেণিতে পড়াশোনা করে। বেশ কিছুদিন ধরে তিনি মাথাব্যথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে নিয়েও উন্নতি হয়নি। পরে তার পরিবার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে রেজাউল করিমের সন্ধান পান।
গত রোববার (৩ মে) সকালে ছাত্রীকে তার বাবা ওই কবিরাজের চেম্বারে নিয়ে আসেন। কবিরাজ ছাত্রীকে দেখার পর মন্তব্য করেন, তাকে জিনে ধরেছে এবং ঝাড়ফুঁক দিতে হবে। একপর্যায়ে তিনি ছাত্রীকে চেম্বারের ভেতরের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন এবং অন্যদের বাইরে যেতে বলেন। এরপর চিকিৎসার নামে তিনি ছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে পুলিশ ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। পরে মঙ্গলবার সন্ধ্যায় শহরের নামাজগড় এলাকা থেকে রেজাউল করিমকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ধর্ষণর শিকার ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার শরীর থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তের ডিএনএ নমুনা সংগ্রহের পর বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি তার দাওয়াখানার ভেতরে পৃথক একটি কক্ষ তৈরি করেছিলেন, যেখানে চিকিৎসা ও ঝাড়ফুঁকের নামে অসহায় নারীদের ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। রেজাউল করিমকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে
লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১
সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
জীবিত অবস্থায় এনসিপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছিলেন ওসমান হাদি: রাশেদ
ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হওয়া সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ
চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামায়াত আমির
গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায়না’
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
ধর্ষণের শিকার ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মীমাংসার চেষ্টার পর বৃদ্ধের বিরুদ্ধে মামলা