প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ০৩:৪৩:০৩
প্রজন্ম ডেস্ক: কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে অপরাধের হার অনেক বেড়ে গেছে। তিনি বলেন, অপরাধ প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা জনমনে শঙ্কা সৃষ্টি করছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা মিলনায়তনে চান্দিনা সড়ক উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ এমন পরিস্থিতি দেখতে চায় না। সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি—এটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।
দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত প্রস্তুতির ঘাটতির কারণে সৃষ্টি হয়েছে। সরকার পরিবর্তনের পর পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ডিজেল সরবরাহে সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়।
এর আগে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চান্দিনা সড়ক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। সভায় আরও উপস্থিত ছিলেন- উপবিভাগীয় প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমানসহ স্থানীয়রা
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বগুড়ায় চিকিৎসার নামে শিক্ষার্থীকে ধর্ষণ
ব্যবসার খরচ কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
মার্কিন চুক্তিকে 'সম্পর্ক উন্নয়ন' হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে: হাসনাত আবদুল্লাহ
যশোরে নবাগত আইনজীবী ও এমপিদের সংবর্ধনা ল’ইয়ার্স কাউন্সিলের
চীনে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সীমান্তে বিজিবি-কে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী
শপথ নিলেন জামায়াত জোটের নুসরাত তাবাসসুম
ইরানে সামরিক অভিযান সমাপ্ত : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী