প্রকাশিত: ০৪ মে, ২০২৬ ১০:১৬:০৭
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদক বিরোধী বক্তৃতা দেয়। আমার পাশে বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা।’
আজ সোমবার সকাল থেকে ফেসবুকে তার বক্তব্যটি ভাইরাল হয়। এর আগে গতকাল রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে এ বক্তব্য দিয়েছেন তিনি।
১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে আরও বলতে শোনা যায়, ‘তোমাদেরকে মাল হেইডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না? আর আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন।
তিনি আরও বলেন, আমগো বহুত শিক্ষকেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে হোটেলে জানি। এবং হোটেলের বিলের টাকাও যায় নেতাগো পকেট থেকে যায়। আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’
গতকাল রোববার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় উপস্থিত শিক্ষক, উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সামনে তিনি এ বক্তব্য দেন।
ভাইরাল ওই বক্তব্যের বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার বলেন, ‘ফেসবুকে কি এসেছে এটা ফেসবুক দেখুক। এটা নিয়ে সাংবাদিকতা করতে আইসেন না। সুড়সুড়ি দেওয়া সাংবাদিকতা কইরেন না।’
প্রজন্মনিউজ২৪
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি
বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি: বাফুফে
৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক
আনসার বাহিনীকে ‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে’ রূপান্তর করা হচ্ছে: প্রধানমন্ত্রী