স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন উপদেষ্টা

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ০১:৫৩:৫৮

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন উপদেষ্টা

প্রজন্ম ডেস্ক:  প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন । তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে। ১০ মাস থেকে এক বছর লাগবে তা শেষ করতে। এছাড়াও উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, এ বছর আশা করছি ডেঙ্গুর প্রকোপ সেভাবে বাড়বে না। তবে যে কোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকবে।

এই উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে আর ১০ মাস থেকে এক বছর লাগবে শেষ করতে। উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, না। বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।
 

এ সম্পর্কিত খবর

ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ ও বিভিন্ন চিত্রকর্ম দিলেন ডাকসু ভিপি

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

 ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও বেশি শ্রদ্ধা করবো : ধর্মমন্ত্রী

গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় 

বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার

বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি

সেই ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল

বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না: রিজভী

দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ