প্রকাশিত: ০৪ মে, ২০২৬ ১০:৪৩:৪১ || পরিবর্তিত: ০৪ মে, ২০২৬ ১০:৪৩:৪১
প্রজন্ম ডেস্ক: টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আজ ভোর সোয়া ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করতে গেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হয়। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত:২
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক
পূর্ব বিরোধের জেরে মাদ্রাসার সুপারকে হত্যার অভিযোগ
মন্ত্রণালয়ে আমরা ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধমন্ত্রী
গোপালপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত: ২
টাঙ্গাইলে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর
বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী