প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৭:০৬:৪২ || পরিবর্তিত: ০৩ মে, ২০২৬ ০৭:০৬:৪২
প্রজন্ম ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। একদলীয় বাকশাল কায়েম নয়, গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করাই জরুরি।
রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে। আমরা যে কথা বলি, তা যেন বাস্তবধর্মী ও যুক্তিসংগত হয়—সংসদে সেটাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে তা সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হয় না।
এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন।
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা