ববিতে ছাত্রদলের কমিটিতে ১০ ছাত্রলীগ নেতাকর্মী

প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৬:০১:৩১

ববিতে ছাত্রদলের কমিটিতে ১০ ছাত্রলীগ নেতাকর্মী

প্রজন্ম ডেস্ক: ‎বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি ও যুগ্মসম্পাদক সহ একাধিক পদে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে পদায়ন করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা।শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১২৭ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদকসহ একাধিক পদে ছাত্রলীগের নেতাকর্মী রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।

খোঁজ নিয়ে জানা গেছে, কমপক্ষে ১৫-২০ জন ছাত্রলীগের সক্রীয় কর্মীকে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ সংশ্লিষ্ট বেশ কিছু ছবি ও তথ্য এসেছে প্রতিবেদকের নিকট। এনিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে স্বয়ং ছাত্রদলের মধ্যেই। ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীদের পাশাপাশি ক্যাম্পাসের সরব ছাত্রসংগঠনের নেতারাও ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন, আমরা জানিও না এতসংখ্যক ছাত্রলীগের সক্রিয় কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি প্রকাশ হবে। ছাত্রদলের ত্যাগী এসব নেতা হাতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন । অনেকে একে ছাত্রলীগের পুনর্বাসন হিসেবে আখ্যা দিচ্ছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী ‎কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্টদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ৪নম্বর সহ-সভাপতি মিঞা বাবুল, ৩নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ২২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম, ১১নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, ১২নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইমরান, ২০নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ নুর কাফি, ৫ নম্বর সহসাংগঠনিক সম্পাদক শাহ তাকভীর সিয়াম, ৯নম্বর সহ সাংগঠনিক সম্পাদক প্রিতম দাস, ১০নম্বর সহ সাংগঠনিক সম্পাদক বর্ণ বরন সরকার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক রবিন আহমেদ তানভীর।

ছাত্রলীগ সংশ্লিদের নিয়ে ছাত্রদলের কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত বলেন, ছাত্রলীগের সংখ্যাটা আরো বেশি হবে। এছাড়াও এই কমিটি প্রকাশে ববির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের মতামত নেয়া হয়নি বলেও অভিযোগ করেন ওই নেতা।

এবিষয়ে কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক তারেক হাসান বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে যাদের অবদান ছিলো তারা অন্যরাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকলেও যাদের নিয়ে বিতর্ক নেই তাদেরকে রাখা হয়েছে। কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা ও সিনিয়র জুনিয়রদের মেইনটেইন না করার বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারির সাথে পরামর্শ করে কমিটি দেয়া হয়েছে, এখানে নতুন করে কোনো বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

 ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করে ছাত্রদলের কাছে মার খেলেন পাবিপ্রবির দুই কর্মচারী

শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি যুবদলের কমিটিতে, পরে বহিষ্কৃত

 ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, দল থেকে বহিষ্কার

ববিতে ছাত্রদলের কমিটিতে ১০ ছাত্রলীগ নেতাকর্মী

রাস্তা তৈরির চারদিনের মাথায় ইট নিয়ে যায় বিএনপি নেতা

৩০ লাখ কোটি ঋণের বোঝা নিয়ে কাজ শুরু করছি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ