জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ০৫:৫৫:০১

জয়-পলকের মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

প্রজন্ম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় এ তারিখ পেছানো হয়েছে। রোববার (৩ মে) বিকালে প্রসিকিউশন থেকে এ তথ্য জানানো হয়।

প্রসিকিউশন জানায়, সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ ষষ্ঠ নম্বর সাক্ষীর জবানবন্দি হওয়ার দিন নির্ধারণ ছিল। কিন্তু অসুস্থ থাকায় সাক্ষী হাজির হতে পারেননি। এজন্য সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে এ তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পলক। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের হয়ে আইনি লড়াই করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম।

গত ২৬ এপ্রিল পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। ওই দিন তাকে জেরা করেন আইনজীবী আমিনুল গণি টিটোসহ আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৯ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়।

 

এ সম্পর্কিত খবর

হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল

পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে

পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ৭

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণ হওয়া সেই ইমাম চান আর্থিক ক্ষতিপূরণ

তারিক সিদ্দিকের দুই সহযোগী ফের ৩ দিনের রিমান্ডে

ধর্ষণের শিকার ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মীমাংসার চেষ্টার পর বৃদ্ধের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয়

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ