প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০৪:০০:৩৩ || পরিবর্তিত: ০২ মে, ২০২৬ ০৪:০০:৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার রাতে সংসদ ভবনে আয়োজন করা হবে। আজ শনিবার সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সচিবালয় জানিয়েছে, সংসদ ভবনের পূর্ব ব্লকের (নিচ তলা) ১ম লেভেলে অবস্থিত নির্ধারিত শপথ কক্ষে এই আয়োজন করা হবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে এরই মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
নব-নির্বাচিত সংসদ সদস্যদের স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে গত ২৯ এপ্রিল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রজন্মনিউজ২৪
নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শ্রমিক দিবস সম্পর্কে জামায়াতে আমীরের বার্তা
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের
শিশুর সামনে মাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী
জঙ্গি হামলার শঙ্কা: শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
বকেয়া-বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে চাদা দাবি বিএনপি নেতার