ইরান যুদ্ধ : জ্বালানি তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ০১:৪৫:৫৮

ইরান যুদ্ধ : জ্বালানি তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া

প্রজন্ম ডেস্ক:  ইরান যুদ্ধ এবং তার জেরে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ায় বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো এশিয়া অঞ্চলেও অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। বর্তমানে এশিয়ায় যে দামে তেল বিক্রি হচ্ছে— তা গত চার বছরের রেকর্ড ছাড়িয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের দু’টি বেঞ্চমার্ক আছে— ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)। এশিয়ার দেশগুলো ব্রেন্ট ক্রুডের গ্রাহক।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, এশিয়ার বাজারে প্রতি ব্যারেল (১৫৯ লিটার) ব্রেন্ট ক্রুড বর্তমানে বিক্রি হচ্ছে ১২৬ ডলারে, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় শতকরা ৭ শতাংশ বেশি।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের দামে এমন উল্লম্ফন দেখেছিল এশিয়া। তবে সেবারও শতকরা ৭ শতাংশ দাম বৃদ্ধির ঘটনা দেখা যায়নি।

উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি জ্বালানি পণ্যের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুবিই গুরুত্বপূর্ণ রুট। এই জলপথ দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি পণ্য বহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। তারপর থেকেই এই প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি অনিয়মিত হয়ে পড়েছে। ফলে এশিয়াসহ বিশ্বের প্রায় সবজাগায় জ্বালানি পণ্যের মূল্য বাড়ছে।

ব্রেন্ট ক্রুডের চাহিদা বেশি থাকায় এই তেলের দাম বৃদ্ধির হার বেশি। তবে ডব্লিউটিআইও ‘পিছিয়ে নেই’। বিবিসির তথ্য অনুসারে, যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বর্তমানে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ১১৩ ডলারে, যা যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় ২ শতাংশ বেশি।

এ সম্পর্কিত খবর

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

দিল্লির আশ্রয়-প্রশ্রয়ে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: রাষ্ট্রপতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না,  ডিম থেরাপির জন্য রেডি হ : ডা. মাহমুদা মিতু

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

এ ধরনের হামলা দিয়ে দমিয়ে রাখা যাবে না : নুসরাত তাবাসসুম

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

মাদরাসায় অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবি শিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ