প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৭:২৭:১৬
বাগেরহাটের মোংলায় বিএনপি নেতার বিরুদ্ধে সালমা বেগম (৪০) নামের এক নারী পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এছাড়া তার বাচ্চাকেও আহত করার দাবি করা হয়েছে। আহত সালমা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার উলুবিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরের পাশ দিয়ে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সালমা বেগম বেড়া দিচ্ছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শেখ ও তার কয়েকজন অনুসারী তাকে মারধর করেন।
আহত সালমা বেগম বলেন, আমাকে খুব মারধর করা হয়েছে, আমার অবস্থা খুবই খারাপ। আমার ঘরবাড়ি ভেঙে ফেলেছে, আসবাবপত্র সব নষ্ট করে দিয়েছে। আমার ছোট শিশুটাকেও ছাড়েনি, তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।
তিনি আরো অভিযোগ করেন, পূর্বের বিরোধের জের ধরে তাকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। তাকে এলাকা ছাড়া করার চেষ্টা চলছে।
তবে অভিযুক্ত বিএনপি নেতা মো. রফিকুল শেখ বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. মাসুম বিল্লাহ বলেন, সামান্য বিষয় নিয়ে এভাবে একজন নারীকে মারধর করা খুবই দুঃখজনক। আমরা এর সঠিক বিচার চাই। এছাড়াও মো. ফারুক গাজি বলেন, এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
বিএনপি নিজেদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়: জামায়াত সেক্রেটারি
হাসিনা সোজা গুলি করার নির্দেশ দিয়েছিল
বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না: রিজভী
খুলনায় ‘জুলাই গ্রাফিতি’ মুছে কোচিং বাণিজ্যের বিজ্ঞাপন : ক্ষোভে ফুঁসছে জুলাইযোদ্ধারা
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
আর কোনো স্বৈরাচার যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে
বেঁচে থাকলে ইউনূস সরকারের ভুলের বিরুদ্ধে আন্দোলন করতেন ডা. জাফরুল্লাহ
পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেফতার ৭
এ সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা: কৃষিমন্ত্রী