ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ০৩:২৫:০৭

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রজন্ম ডেস্ক: ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পশুরাম উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় এ প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। 

ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এর আগে ঢাকা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু তাকে অভ্যর্থনা জানান।

এ সময়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের , সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

ভারত চায় দ্রুতই ভারত-বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হোক: দীনেশ ত্রিবেদী 

মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু

রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

এআইয়ের অপব্যবহার করে সম্মানহানি করা হচ্ছে, পদক্ষেপ নিতে চায় সরকার

দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ