৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজন গ্রেপ্তার

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৩১:০৫

৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজন গ্রেপ্তার

রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলমগীর হোসেন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী (২৪) ও মো. খোকন (৫৬)।

আজ বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন।

র‌্যাব জানান, ২৮ এপ্রিল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার সময় র‌্যাব-১০ অভিযান চালায়। এতে চারজন পুরুষ ও এক নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ