এক চিতলের ওজন ৯ কেজি, দাম ১৪,৪০০ টাকা

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০১:৩৮:১৫

এক চিতলের ওজন ৯ কেজি, দাম ১৪,৪০০ টাকা

 

প্রজন্ম ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় জেলে আলতাফ হালদারের জালে ধরা পড়েছে ৯ কেজি ওজনের একটি চিতল মাছ।  বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় চিতল মাছটি ধরা পড়ে।

জানা গেছে, মঙ্গলবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেন আলতাফ হালদার। এ সময় তার জালে বড় চিতল মাছটি ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটে মাছটি নিলামে বিক্রি করেন তিনি।

মাছটির ক্রেতা দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান সেখ যুগান্তরকে বলেন, বুধবার সকালে ৯টার দিকে মাছটি আমি ১ হাজার ৬শ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে বিক্রির ঘোষণা দিলে কেজিপ্রতি ৫০ টাকা লাভ রেখে ঢাকার গুলশানে বিক্রি করে দিয়েছি। 

এ সম্পর্কিত খবর

ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার

কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন : চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

জুলাই সনদ ও সংস্কারকে রাজনীতির বিষয়বস্তু না বানিয়ে বাস্তবায়ন করুন

মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

এক চিতলের ওজন ৯ কেজি, দাম ১৪,৪০০ টাকা

ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে পুলিশ কর্মকতা প্রত্যাহার

৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বরিশালে দুই স্কুলে বজ্রপাত, শিক্ষকসহ আহত ১৬

ফাতাহ-২ সফল পরীক্ষা চালাল পাকিস্তান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ