প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৮:৫৬:০৩ || পরিবর্তিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৮:৫৬:০৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মৃতের নাম মুনিরা মাহজাবিন মিমো। তিনি ঢাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিবৃতিতে এটি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মিমোর অকালমৃত্যুর ঘটনায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষক ও এক সহপাঠীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি যে-ই হোন না কেন, ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন গভীর শোক প্রকাশ করেন।
পাশাপাশি তারা শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও সহপাঠীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
প্রজন্মনিউজ২৪
দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই ভারত সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে : জামায়াত
আমাদের একটি যুদ্ধ শেষ এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
কুবিতে উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্রদলের মানববন্ধন
ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করে ছাত্রদলের কাছে মার খেলেন পাবিপ্রবির দুই কর্মচারী
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক
ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, দল থেকে বহিষ্কার
ববিতে ছাত্রদলের কমিটিতে ১০ ছাত্রলীগ নেতাকর্মী
ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার