প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ১২:৪১:১২
প্রজন্ম ডেস্ক: নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেত্রকোনা জেলা শাখার অধীনস্থ পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বন্দরে বিদেশি মুদ্রাসহ ভারতীয় আটক
মানবতাবিরোধী অপরাধ: নিষিদ্ধ আ.লীগের গোলাপকে গ্রেপ্তার দেখাল ট্রাইব্যুনাল
বিনামূল্যে আইনি সহায়তা পাবেন জুলাইযোদ্ধা ও শহিদ পরিবার
ঢাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’: শিক্ষক সুদীপ কারাগারে, জামিন নাকচ
বকেয়া-বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ
নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আপিলেও টিকল না জামায়াত জোটের মনিরা শারমিনের প্রার্থিতা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ স্তরের প্রস্তাব
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের কাছে চাদা দাবি বিএনপি নেতার