প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৫১:২০ || পরিবর্তিত: ২৬ এপ্রিল, ২০২৬ ০৬:৫১:২০
ঢাবি শিক্ষার্থী, ডাকসুর দুই সম্পাদক ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার মাধ্যমে সরকার ও প্রশাসন নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্য। একই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন তারা।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ ওসমান হাদি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।
সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী অভিযোগ করে বলেন, ২৩ এপ্রিল শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়া ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা হয়। পরে সেখানে যাওয়া ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। হামলার ঘটনায় মুসাদ্দেক আলী ও এবি জুবায়ের গুরুতরভাবে আক্রান্ত হন।
একইসঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বলেন, ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ না নিয়ে উল্টো পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জুলাই ঐক্যের নেতারা।
প্রজন্মনিউজ২৪
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ
চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা
স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননা
রামিসা হত্যাকারীদের হয়ে লড়বেন না আইনজীবীরা
প্রধানমন্ত্রীর কাছে ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহ
পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
স্বাধীন বিচার বিভাগের বিপরীতে সরকারের অবস্থান, এনসিপির নিন্দা
রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির
হাম মোকাবিলায় চিকিৎসকদের পর্যাপ্ত সময় দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর