২ হত্যা মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৪:৩৯:৪০

২ হত্যা মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য সন্ত্রাসী আবু সুফিয়ান (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তিনি ২টি হত্যা মামলার আসামি ছিলেন।

শক্রবার রাত ৮টার দিকে উপজেলার বৈঠাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু সুফিয়ান- শাজাহানপুর উপজেলার বৈঠাপাড়ার আ. ছামাদের ছেলে। 

সারাংপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আবু সুফিয়ান দীর্ঘদিন ধরেই হত্যা এবং অস্ত্র মামলাসহ একাধিক গুরুতর অপরাধে জড়িত। ২০১৫ সালে কাহালু থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তিনি এজাহারে নামীয় আসামি হিসেবে উল্লেখিত ছিলেন। এরপর ২০২১ সালে শাজাহানপুর থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। ন। 

তিনি আরও জনান, সর্বশেষ ২০২৪ সালের ১ নভেম্বর শাজাহানপুর থানায় দায়ের হওয়া আরেকটি অস্ত্র ও হত্যা মামলায়ও তার নাম উঠে আসে।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ