প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৩:৩১:২৮
প্রজন্ম ডেস্ক: গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর অতিক্রম না হওয়ায় এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান। মনিরা ও তার আইনজীবী দাবি করেছেন যে, ওই আইনের আওতায় মনিরার চাকরির গ্রেড পড়ে না। তারা এই বাতিলের বিরুদ্ধে আপিল করবেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ওই প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেনও আইনের ব্যাখ্যা দেন।
মো. মঈন উদ্দিন খান বলেন, মনিরা শারমিনের চাকরি ছাড়ার মেয়াদ তিন বছর হয়নি। বিধি অনুযায়ী সরকারি চাকরি করলে অবসর নেওয়ার তিন বছর পর তিনি নির্বাচনের যোগ্য হবেন। আর ওই আইনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, ওই আসনটি শূন্য হলে তখন প্রার্থিতা উন্মুক্ত হয়ে যাবে। তখন কোনো জোটের হবে না।
মনিরা শারমিন বলেন, তিনি কৃষি ব্যাংকে দশম গ্রেডে চাকরি করতেন। ওটা করা হয়েছে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য—যারা প্রভাবিত করতে পারেন।
তিনি আরও বলেন, মাত্র দুই বছর চাকরি করে তিনি অবসরে যান। এখানে তিন বছরের বিধানের অধীনে তিনি পড়বেন না। তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। ন্যায়বিচার পাবেন বলে তার প্রত্যাশা।
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের ১৩ জন মনোনয়নপত্র জমা দেন, বুধবার বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হয়।
জার্মানিতে হেনস্তার স্বীকার পাহলভি, আটক
বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা
চবিতে ট্রেন সংস্কারে শিক্ষার্থীদের ১১ দফা
দেশব্যাপী ছাত্রদলের কর্মকাণ্ডে, খুলনায় শিবিরের বিক্ষোভ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে : সেনাপ্রধান
মনিরা শারমিনের মনোনয়ন বাতিল, পরবর্তী পদক্ষেপ কি হবে
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
শব্দের রাজনীতির দোহাই দিয়ে আমাদের সন্তান-ভাইদের হত্যা করা হয়েছিল