প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ১১:১৪:১৪
প্রজন্ম ডেস্ক: রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর শহরের নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটেছে। সুইহারী আশ্রমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর পৌর এলাকার সুইহারী আশ্রমপাড়া মহল্লার হরি সরকারের ছেলে তপন সরকার (৪৫) ও তার স্ত্রী লতা সরকার (৩৭)।
মৃতের ছেলে তীব্র সরকার বলেন, আমাদের বাড়ির নিচতলায় একটি কক্ষে আমি থাকি। একটিতে মা-বাবা থাকেন। আমি রোববার দিবাগত রাত ১২টায় মর্ডান মোড়ে পাম্পে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে যাই। কিছুক্ষণ পরে বাড়ির পাশের একজন ফোনে আমাদের বাড়িতে আগুন লাগার কথা জানান। বাড়িতে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। সিড়ি দিয়ে উপরে একটু উঠার পর আর যেতে পারিনি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। উপরে উঠে দেখি মা ও বাবা দুজনেই অগ্নিদগ্ধ হয়ে মেঝেতে পড়ে আছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, অগ্নিদগ্ধের ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ধারণা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।
প্রজন্মনিউজ ২৪
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ