টাঙ্গাইলে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২

প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১০:০৬:২৮ || পরিবর্তিত: ১৮ এপ্রিল, ২০২৬ ১০:০৬:২৮

টাঙ্গাইলে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২

ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের কালিহাতী উপজেলায় ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত ও দুই শ্রমিক আহত হয়েছে।

আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর ভাবলা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। 

স্থানীয়রা জানান, ঢাকা মুখে সার্ভিস লেন দিয়ে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় কিছু শ্রমিক সার্ভিস লেনে বসে থাকায় শ্রমিকদের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলাই দুজন নিহত হন। অপর দুজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গভীর সমুদ্রে জেলে নৌকার ইঞ্জিন বিকল, ১২ জেলেকে উদ্ধার

শব্দের মারপ্যাঁচে বাংলাদেশে সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে

মিউজিকসহ আর গান গাইবেন না জনপ্রিয় কন্ঠশিল্পী ঢাবি ছাত্র সালমান

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সারোয়ার তুষার

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

টেকনাফে ৫ কেজি আইস ও ৪ লাখ ইয়াবা উদ্ধার

বিশেষ ব্যবস্থায় এইচএসসি দিল বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা ৩৪ জন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ