প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬ ০৫:০৩:২৫
রাজধানীর মোহাম্মদপুরের ইটখোলা এলাকায় আসাদুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আদালত এই আদেশ দেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত চার আসামি আকতার হোসেন (৪৫), মো. মুন্না (২৪), মিরাজ ফকির (২২) ও নয়ন ওরফে খোকনকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে র্যাব-২-এর অভিযানে গ্রেপ্তার হন আসাদুল ইসলাম ও মো. শাওন।
মোহাম্মদপুর থানার রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আক্কেল আলী রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আসাদুল ইসলামকে কৌশলে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করে তাঁরই পূর্বপরিচিতরা।
প্রজন্মনিউজ২৪
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫
টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস