প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৭:১৯:০৬
বৈশাখী শোভাযাত্রা, গ্রামীন মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) আয়োজনে একটি শোভাযাত্রা প্রতিষ্ঠানটির একাডেমিক ভবন চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের নিচ তলার হলরুমে এসে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে যোগ দেয়।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রাটির উদ্বোধন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি এস এম জিলানী বলেন, আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ জন্য আমাদের যার যার অবস্থান থেকে সততার সহিত কাজ করতে হবে।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড.আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।
প্রজন্মনিউজ২৪
হিন্দুস্তান থেকে হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, প্রশ্ন রিজভীর
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
এমন বাংলাদেশ চাই, যেখানে যার যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবে: নাহিদ ইসলাম
দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির
‘হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে সংঘাত তৈরির উদ্দেশ্যে নোটিশ দিয়েছেন তিতুমীর অধ্যক্ষ’
হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ
প্রতিমন্ত্রী ও মহাপরিচালকের অপসারণসহ সাদিক কায়েমের ৪ দাবি
প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ