প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১০:৩৩:১৩
রাজধানীর গুলশান থেকে ৫০ লাখ জাল টাকার নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি দল বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ৩৬ নম্বর সড়কে অভিযান চালায়। এ সময় মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
প্রজন্মনিউজ২৪
তারুণ্যবান্ধব-কর্মসংস্থানমুখী বাজেট চায় ছাত্রশিবির
সরকারি চাল গোপনে বিক্রি, হাতেনাতে ধরা পড়লেন টিসিবি ডিলার
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
সশস্ত্র হামলায় মণিপুরে ৩ চার্চ নেতা নিহত
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১৭৫
হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
বিএনপির মতো দরখাস্ত দিয়ে জামায়াত রাজপথে আন্দোলন করেনি: বুলবুল