বরিশালে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৭:৩২:২৭

বরিশালে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

বরিশালের উজিরপুর উপজেলায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা। সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ইচলাদি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় জনগণের প্রত্যাশার প্রতিফলন। তাই দ্রুত সময়ের মধ্যে এ রায় বাস্তবায়ন করা প্রয়োজন। 
বক্তারা দাবি করেন, বিলম্ব না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে ”গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল” লেখা ব্যানার দেখা যায়।

একপর্য়ায়ে, এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন প্রয়োজন হয়নি এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার, বরিশাল-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. কাওসার হোসেন এবং উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মো. আনোয়ার হোসাইন।

আরো উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্যসচিব মো. আবু সাঈদ ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

মধ্যনগরে হাওড়ের বাধঁ কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

শেরপুরে গলায় ফাঁসরত অবস্থায় নববধূর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশি জাহাজ দ্রুতই হরমুজ প্রণালি পার হতে পারবে ইরানি রাষ্ট্রদূত

ইরানকে উপযুক্ত সময়ে খতম করতে প্রস্তত ট্রাম্প

মাদারীপুরে যান্ত্রিক ত্রুটির কারনে বাসে আগুন, নিহত ১ আহত ৩০

বরিশালে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

ঢাকায় যানজট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ