প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৩:২৪:০৮
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত রফিকুল ইসলাম মাসুদ ওরফে ‘মাইস্যাকে’ (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার রংমালা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।
মাইস্যা- উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে।
পরে বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের নেতৃত্বে উপজেলার রংমালা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি মাইস্যা ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। কিন্তু তাকে ধরতে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালালেও তাকে ধরা সম্ভব হয়নি।
প্রজন্মনিউজ২৪
১৯ মামলার আসামি ডাকাত ‘মাইস্যা’ গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের
নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা
চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, আটক ৯
ক্ষমতার স্বাদ পেয়েই জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম