নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৩:১৪:০২ || পরিবর্তিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৩:১৪:০২

নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

খুলনা প্রতিনিধি:  খুলনায় নেশার টাকার জন্য মাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে নাদিম ইসলাম (৩০)। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত মিম্মি বেগম (৫০) আইচগাতি ইউনিয়ন খান মোহাম্মাদপুরের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী। 

নাদিমের বোন বলেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। শ্বশুর বাড়ি ছিলাম। আমি খুনীর ফাঁসি চাই। আমার মা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি। 

এলাকাবাসী জানান, নাদিম মাদকাসক্ত ছিলো। নেশার টাকার জন্য সে মাকে পিটিয়ে হত্যা করেছে। 

রূপসা উপজেলার আইচগাতি ক্যাম্পের ইনচার্জ মো: উজ্বল হোসেন জানান, নাদিম সকাল ৮ টার দিকে মা মিম্মি বেগমের ওপর চড়াও হয়। পাশে থাকা গাছের একটি ডাল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সাড়ে ৮ টার দিকে আইচগাতি ক্যাম্পে স্থানীয়রা খবর দিলে পৌনে ৯ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে আটক করে।  

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, প্রাথমিকভাবে আমরা খবর পাই ছেলে মাকে পিটিয়ে হত্যা করেছে। এখন তদন্ত করে দেখতে হবে কি কারণে করেছে। ছেলেকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক

’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের

বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’

সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড তালিকা’ করছে র‍্যাব 

সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল  

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ