প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ০১:০০:৫৫
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপভেলায় জালানি তেলের তীব্র সংকট চরমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে ৪-৫ মাইল লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকেই। এর মধ্যেই প্রভাবশালীদেৱ জন্য ‘ভিআইপি সুবিধা দেওয়ার অভিযোগে পরিস্তিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে শত শত মানুষ দাড়িয়ে থেকেও তেল পাচ্ছে না।
ট্রাকটর, প্রাইভেটকারের পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। অনেকেই রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন, তবুও মিলছে না তেল।
ডুক্তভোগীদের অভিযোগ, সাধারণ মানুষ নিয়ম মেনে লাইনে দাঁড়ালেও কিছু প্রভাবশালী ব্যক্তি কোনো নিয়ম না মেনেই দ্ৰত তেল নিয়ে চলে যাচ্ছেন। এতে করে বাড়ছে জনঅসন্তোষ। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
লাইন ধরে অপেক্ষমান এক মোটরসাইকল চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ১ ঘণ্টার বেশি সময় রোদে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না, অথচ কিছু লোক এসে মুহূতেই তেল নিয়ে চলে যাচ্ছে। বাগআঁচড়ার মোটরসাইকেল চালক মুজাহিদুল ইসলাম জানান, ভোর ৪টায় এসেও আমি তেল পাচ্ছি না আমার কর্মস্থলে যেতে হবে ২০ মাইল মোটরসাইকেল চালিয়ে।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা
চান্দগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশের অস্বীকার
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা
জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ঐক্য ভাঙলে আবার দাদারা চলে আসবে: স্পিকার
সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত ২ জেলে উদ্ধার, আটক ১
হাসিনাকে ফিরানোর আবেদন পর্যবেক্ষন করছে ভারত, দাবি জয়সওয়ালের
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার