প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৯:৫৪:৪৩
লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসবে।
লেবাননে বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের আবাসিক ভবন, মসজিদ, যানবাহন এবং কবরস্থান লক্ষ্য করে নির্বিচারে বোমা বর্ষণ করেছে।
এই হামলার বিষয়ে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন জানিয়েছেন, এই হামলায় কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না, তবে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
প্রজন্মনিউজ২৪
হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা
চান্দগাঁয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল, পুলিশের অস্বীকার
প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য, জাগপার কার্যালয় হামলা
জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ঐক্য ভাঙলে আবার দাদারা চলে আসবে: স্পিকার
হাসিনাকে ফিরানোর আবেদন পর্যবেক্ষন করছে ভারত, দাবি জয়সওয়ালের
ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে যুবককে বিদেশে পাচার
কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ