বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬ ০৫:৪৫:১৮

বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডায় নির্মাণাধীন বাড়ির পুরনো সীমানা ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা আয়েশা মনি (১২), নুসরাত (৫)

বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে উত্তর বাড্ডার পূর্বাচল ১০ নাম্বার লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। লাশ দুটি মর্গে রাখা হয়েছে। 

নিহত আয়েশা মনি (১২) কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রঙমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। বর্তমানে সে উত্তর বাড্ডার পূর্বাচলে পরিবারের সঙ্গে নিজ বাড়িতে থাকত। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

অন্যদিকে নিহত নুসরাত (৫) কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার মালোয়াদি গ্রামের রডমিস্ত্রি মো. শরিফের মেয়ে। সে বাড্ডার পূর্বাচলে আয়েশার বাবা ইকবালের বাড়িতে ভাড়া থেকে পরিবারের সঙ্গে বসবাস করত বলে জানা যায়।

মৃত আয়েশার বাবা মো. ইকবাল বলেন, সকালে তার মেয়ে আয়েশা ও নুসরাত বাসার পাশে খেলা করছিল। এ সময় পাশেই একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। ওই বাড়ির পুরনো বাউন্ডারি দেয়াল হঠাৎ ধসে পড়ে দুই শিশু চাপা পড়ে যায়।

এ বিষয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বলেন, দুপুর ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় একটি কল আসে যে দেয়াল চাপায় দুই শিশু নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

 ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ